শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ ইং উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, স্বাস্থ্য কমপ্লেক্সে (এমওডিসি) ডাঃ কামরুল হাসান নোবেল, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মঈন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং এর লক্ষমাত্রা ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ৫ হাজার ২শত ৪ জন, এইসব শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪০ হাজার ৮শত ৭ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে, মোট কেন্দ্রের সংখ্যা স্থায়ী কেন্দ্র ১টি এবং সাব-ব্লক ২শত ৪০টি, মোট কর্মীর সংখ্যা ৪শত ৮২ জন, সুপারভাইজার ৯০ জন, প্রথম সারির সুপারভাইজারের সংখ্যা ৩০ জন এবং ২য় সারির ৬ জন সুপারভাইজার পরিদর্শনে মাঠে কাজ করবে বলে কর্তৃপক্ষ জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit