মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

এবার ইউক্রেনের নতুন শহরে হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেক মানুষ। তাদের উদ্ধার করতে কাজ করছে বলে জানিয়েছেন শহরটির সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল।

তিনি বলেন, তাদের সঠিক অবস্থান অস্পষ্ট রয়েছে; একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেখানে আগুন লেগেছে এবং হামলায় ক্ষতিগ্রস্ত একটি গুদামে উদ্ধার অভিযান চলছে।

ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক বলেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে হামলায় তিনজন নিহত হন এবং পরে হাসপাতলে আরও তিনজন নিহত হয়েছেন। ধ্বংস হওয়া গুদামের ধ্বংসস্তূপের নিচে সম্ভবত আরও লোক রয়েছে এবং উদ্ধারকারীরা তাদের খুঁজছেন। 

তিনি বলেন, এয়ার ডিফেন্স শহরের ওপর দিয়ে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিভি রিহ শহরে হামলার নিন্দা করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit