মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা থেকে তুষার মন্ডল জিম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভেড়ামারা শহরের প্রফেসার পাড়ায় গোলাম মোস্তফা রুবেলের (রুবেল অটো) অব্যবহৃত বাড়ির তৃতীয় তলার সিড়ি ঘরে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত তুষার মন্ডল জিম একই এলাকার ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুষার মন্ডল জিম সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ খবর নিতে থাকে। মঙ্গলবার দুপুরে প্রফেসার পাড়ায় গোলাম মোস্তফা রুবেলের বাড়ির সিঁড়ি ঘরে রক্তাক্ত অবস্থায় তুষার মন্ডল জিমের লাশ পড়ে থাকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্ররণ করেন।
যুবকের লাশ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জিমকে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে। নিহত যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/বিকাল ৪:৫০