মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

কুষ্টিয়ার গড়াই নদীতে ডুবে নিখোঁজ ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৮০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে কুমারখালী উপজেলার গড়াই রেলসেতুর নীচে নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হোন। এসময় তার দুই বন্ধু নদীতে গোসলে নেমে তারা সাঁতরিয়ে তীরে উঠলেও তানভীর আর উঠেতে পারেননি। তাকে উদ্ধারে গড়াই নদীতে খুলনা থেকে আসা ডুবুরি দলের অভিযান চলছে। নিখোঁজ শিক্ষার্থী তানভীরের বাড়ি বরগুনা জেলায় এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

কুমারখালী থানা পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের ১৩জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যান। প্রথমে তারা মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করেন। পরে তারা কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় দরবেশ ফকির লালন শাহের আখড়াবাড়ি ও মাজার পরিদর্শন করেন। এরপর বিকেলে কুমারখালীর গড়াই রেলসেতুর নীচে নদীতে গোসলে নেমে ৩ বন্ধু সাঁতরিয়ে গড়াই নদী পার হওয়ার চেষ্টা করেন। দুই বন্ধু সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তানভীর পানির ¯্রােতে তলিয়ে যান।

খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন এবং রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে না পেয়ে অভিযান শেষ করেন। মঙ্গলবার সকাল ৮টায় খুলনা থেকে আসা ৫ সদস্যের ডুবুরি দল গড়াই নদীতে নিখোজ ছাত্র উদ্ধারে অভিযানে নামেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ২৪ ঘন্টা হতে চলা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাননি ডুবুরি দল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীরকে উদ্ধারে যৌথভাবে উদ্ধার অভিযান করছে কুমারখালী ফায়ার সার্ভিস ও খুলনা ডুবুরী দল। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন জানান, গড়াই নদীতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

তাকে উদ্ধারে অভিযান চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে নদী পাড়ে অপেক্ষয় রয়েছেন তানভীরের বাবা বরগুনা সরকারী কলেজের শিক্ষক আব্দুল মালেক, বোন ও দুলাভাই। তাদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। ছেলে নিখোঁজের ঘটনায় তানভীরের বাবা নদী পাড়ে অসুস্থ হয়ে পড়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit