মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে রাজারহাটের মুক্তিযোদ্ধা আব্বাস আলী নিখোঁজ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২২ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলী রংপুরে ছেলের বাসায় বেড়াতে যেয়ে ৪দিন থেকে তার খোঁজ পাচ্ছেন না স্বজনরা। এ ঘটনায় রংপুর কোতায়ালী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়রী করেছেন তার ছেলে দেলওয়ার হোসেন।অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী মানসিক অসুস্থতা নিয়ে কিছুদিনের জন্য রংপুরের কোতয়ালী থানার রতিরামপুর আদর্শপাড়ায় চাকুরীজীবি ছেলের বাসায় বেড়াতে যান।

এরই এক পর্যায়ে গত ১০ জুন বিকাল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা হতে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফিরেন নাই। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজির পরেও তার সন্ধান পাচ্ছেন না পরিবারের লোকজন। পরে তার পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে রংপুর কোতয়ালী থানায় গত ১১ জুন একটি সাধারণ ডায়েরী করা হয়। যার জিডি নাম্বার-৪৯২। পরিবারের পক্ষ থেক দাবি করা হয়েছে মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক রোগের উপস্বর্গ নিয়ে দিন যাপন করছেন।

এ ব্যাপারে নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর জ্যেষ্ঠ সন্তান পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে আসি। ১০ জুন হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও বাবাকে না পাওয়ায় কোতয়ালী থানায় জিডি করেছি। এমতাবস্থায় সবার সহযোগিতা চাই। বাবার সন্ধান পেলে প্রয়োজনে ০১৭৬৪৩৪২৬১১, ০১৮৫৬৪৩০৯৮৭, ০১৭৭৩১০৭৮০৭ নাম্বারের যোগাযোগের অনুরোধ জানান তিনি।রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন-অভিযোগ পেয়েছি। মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতোমধ্যে জেলার সব থানায় বার্তা পাঠিয়েছে। আশা করি খুব শীঘ্রই তার সন্ধান পাবো।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit