বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল 

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০৯ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : “আমরা সবাই রাসূল সেনা, ভয় করিনা বুলেট বোমা, শায়েখে চরমোনাই এর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে” এমন নানা শ্লোগানে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার মনোনীত মেয়ের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। ১২জুন সোমবার বিকালে  কুড়িগ্রাম পুরাতন শহরের নছর উদ্দিন মার্কেট জামে মসজিদ  থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহজাজাহান মিয়া, সহ-সভাপতি আব্দুল বাতেন সরকার ও প্রচার সম্পাদ আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশে বক্তারা, ইসলামী আন্দোলন বাংলাদেশের শায়েখে চরমোনাই মুফতি মোহাম্মদ ফয়জুল করিম ও নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৩,/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit