মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ডেঙ্গিতে আরও ২ জন প্রাণ হারালেন, হাসপাতালে নতুন ১৮০ রোগী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৪৬ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও ২ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৫০ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫২৮ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৮২৮ জন।  আক্রান্ত এসব রোগীদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৭১৪ জন, তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ১২ জন এবং ঢাকার বাইরে ৭০২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ জন প্রাণ হারিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit