শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন জায়েদ খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৫৯ Time View

বিনোদন ডেস্ক : গত দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড অ্যাওয়ার্ড। ২০২২ সালের ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসেছিলো সবশেষ আসর। জানা গেছে, এবারও আয়োজিত হচ্ছে ঢালিউডে অ্যাওয়ার্ড। এবার ২৫ জুন জামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের এই আয়োজন। এছাড়াও ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম আওয়ার্ড। মূলত দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিল্ম আওয়ার্ড আয়োজনে অংশ নেবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। এ কারণে শিগগিরই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। রোববার (১২ জুন) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়ক নিজেই। জায়েদ খান বলেন, যুক্তরাষ্ট্রে যাচ্ছি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেব। সেখানে পারফর্ম করতে হবে আমাকে। ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছি। কবে ফ্লাইট এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই-একদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে।

ইতোমধ্যেই একটি সংবাদ সম্মেলনে পুরো পরিকল্পনা জানিয়েছেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে থাকবেন-মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit