শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

জোভান-পায়েল-মনোজের ত্রিভুজ প্রেম!

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : গল্পটি তুমুল প্রেমের। তিনজন ভালো মনের মানুষের প্রেমের গল্পও বলা যায়।ঘটনাচক্রে তিনটি হৃদয় একসঙ্গে জড়িয়ে যায়। কিন্তু এখানে প্রত্যেকেই নিজের স্বার্থ না দেখে, সর্বদা প্রত্যাশা করে- প্রিয় মানুষটির ভালো হোক। এমনই এক ত্রিভুজ প্রেমের গল্পে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাম রেখেছেন ‘নিজের খেয়াল রেখো’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‌এই গল্পে কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচাইতে বড় জয় পায়। কারণ প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে- নিজের খেয়াল রেখো…। মূলত আমার এবারের নির্মাণের মূল বার্তা এটাই। যদিও গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit