বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

বরিশালে ভোট হচ্ছে শান্তিপূর্ণ: জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬৩৫ Time View

ডেস্ক নিউজ : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। নগরীর ১২৬টি কেন্দ্র সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরামহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটার উপস্থিত ছিলো লক্ষণীয়। তবে ইভিএম মেশিনে ভোটগ্রহণের গতি শ্লথ হওয়ায় ভ্যাপসা গরম আর প্রখর রোদে প্রাণ যায় যায় অবস্থা ভোটারদের। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।  

সকাল ৮টায় নগরীর রূপাতলী হাউজিং শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। পরে তিনি সকালের ভোটে সার্বিক চিত্রে সন্তোষ প্রকাশ করেন।  

সকাল ৮ টায় নগরীর গোরস্থান রোড আবদুল মান্নান ডিডিএফ মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। 

সকাল ১০টায় জিলা স্কুল কেন্দ্র পরিদর্শনকালে তাপস অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন সব কেন্দ্র দখলে নিয়েছে। 

সকাল পৌঁনে ৯টায় নগরীর কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাবেক মেয়র পুত্র স্বতন্ত্র প্রার্থী কামরল আহসান রূপন। এ সময় তিনি পলাশপুরের দুটি কেন্দ্রে তার পোলিং এজেন্ট প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন।  

আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত সকাল সাড়ে ১০টায় নগরীর সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোন সমস্যা তিনি দেখেননি। সব কিছু স্বাভাবিক। ভোটের ফল মেনে নেয়ার কথা বলেন তিনি। 

বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে বরিশালে। সব কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত রাখার কথা বলেন তিনি। ইভিএমে শ্লথ গতিতে ভোটের বিষয়ে জেলা প্রশাসক বলেন, জাতীয় পরিচয়পত্র এবং ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে ভোটার নিশ্চিত হতে কিছুটা সময় লাগছে। তবে এই প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। কেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে কেউ ফিরবেন না।  

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৩,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit