শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

‘মা’ সিনেমা দেখতে সিলেটে পরীমণি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : রোববার (১১ জুন) বিকেলে ছেলে রাজ্যের সঙ্গে সিলেটে পৌঁছেছেন এ নায়িকা। সে খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্মাতা অরণ্য আনোয়ারও এ মুহূর্তে সিলেটে অবস্থান করছেন। সন্ধ্যার শো-তে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখবেন তারা।

 

এদিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। সঙ্গে শুধু লেখেন, ‘আসছি…’।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সত্যি বলতে ঢাকায় ছবিটা মুক্তি দিয়ে আমি সন্তুষ্ট নই। যতটা সাড়া প্রত্যাশা করেছিলাম, সেটা পাইনি। কিন্তু সিলেটে এসে সেই আভাস পাচ্ছি। আমি প্রতিটি জেলায় ছবিটি নিয়ে যাব। প্রেক্ষাগৃহে, শিল্পকলা একাডেমি কিংবা টাউন হল–যেখানে যা পাই, সেখানেই প্রদর্শনী করব।’

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মা’ সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit