মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নির্বাচনকালীন সরকার হবে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’ রিপোর্টর্স ফোরাম (এলআরএফ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাকে প্রধানমন্ত্রীর মহানুভবতায় দণ্ড স্থগিত রেখে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। কারণ তার আবেদনে বলা হয়েছে, তিনি অসুস্থ। এখন সুস্থ হলে আগে তাকে বাকি সাজা খাটতে হবে। মার্কিন ভিসা নীতি বিষয়ে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit