বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

জুনের ৯ দিনে এলো ৫৮ কোটি ডলার রেমিট্যান্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৬০ Time View

ডেস্ক নিউজ : রোববার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ কথা জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন মাসের প্রথম ৯ দিনে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার।

আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, জুন মাসের প্রথম দুদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর ৩ থেকে ৯ জুন পর্যন্ত দেশে ৫০ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে চলতি বছরের মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এ সময় দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে। এদিকে এপ্রিলে দেশে এসেছিল ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স। আর চলতি অর্থবছরের মার্চে ২০১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিল প্রবাসীরা। এ ছাড়া ফেব্রুয়ারিতে এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। আর চলতি বছরের জানুয়ারিতে এসেছিল প্রায় ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে।

ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসীদের আয়ের অঙ্ক। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit