শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

ঈদের নাটকে একসঙ্গে মনোজ কেয়া ও জোভান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবার নাটকে একসঙ্গে অভিনয় করছেন এ সময়ের তিন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মনোজ প্রামানিক, কেয়া পায়েল ও জোভান। নাটকের নাম ‘নিজের খেয়াল রেখো’। 

এটি পরিচালনা করছেন জাকারিয়া শৌখিন। আগামী কুরবানি ঈদের জন্য নাটকটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। এটি একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক। 

এতে অভিনয় করা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘শৌখিন ভাই একজন রুচিশীল নির্মাতা। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই ভীষণ ভালোলাগে। আর মনোজ দা, জোভান ভাই দুজনই অভিনয়ে দুর্দান্ত। এ জন্য তাদের সঙ্গে কাজ করাটাও দারুণ উপভোগ্য। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ 

মনোজ বলেন, ‘এ নাটকের গল্প দারুন। আশা করি দর্শকের ভালো লাগবে।’ জোভান বলেন, কেয়ার সঙ্গে অনেকগুলো কাজ করা হয়েছে। ভালো অভিনয় করে সে। আর এ নাটকে আমরা দারুণ কাজ করেছি। আমার বিশ্বাস দর্শকরা পছন্দ করবেন।’ 

আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে জোভান ও কেয়া পায়েল একই পরিচালকের ‘গুড বয়’ নামে অন্য একটি নাটকের শুটিং করেছেন।

 

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৩,/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit