বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৮৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ইরেন (৬৫) একই গ্রামের মৃত মেহের বক্সের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মাহমুদুর হাসান ওয়াহিদের ছেলে মামুন (৩৫) এর সাথে আপন চাচা মাহফুজুর রহমান ইরেনের তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে মামুন ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে চাচা মাহফুজুর রহমান ইরেনের মাথায় আঘাত করলে সে মাটিতে লুাটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।ভাতিজার হাতে চাচা খুনের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা মামুনের লাঠির আঘাতে আপন চাচা মাহফুজুর রহমান ইরেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় জিজ্ঞাবাদ করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit