সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন ট্রাম্পকে উপেক্ষা, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫ সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবরে উত্তেজনা, দায় নিল না ইরান চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যেভাবে ভালোবাসা-ঘৃণার সম্পর্ক ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, তিন দেশে সুনামি সতর্কতা ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে ধাক্কা, ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : একে আজাদ

৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতন্ত্র বিকাশ মঞ্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র বিকাশ মঞ্চ। এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার জন্য সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে এবং সাম্যের রাজনীতি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চ ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শনিবার (১০ জুন) প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ১৭ দল নিয়ে গঠিত রাজনৈতিক জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু। তিনি বলেন, এখন ভোট কেন্দ্রে ১৫ থেকে ২০% লোক যাচ্ছে ভোট দিতে। ৮০% লোক ভোট দিতে যাচ্ছে না। আমি এই ভোটারদের অনুরোধ করব, ভোট আপনাদের আমানত। আপনারা যদি ভোট কেন্দ্রে না যান তাহলে আমানতের খেয়ানত করলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলার মেহনতি মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনো কার্যকর প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসৎ রাজনীতিবিদরাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আতঙ্কিত। অনেক দেশে যুক্তরাষ্ট্র তাদের এই ভিসা নীতি প্রয়োগ করেছে। কিন্তু তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবার কেন্দ্রিক হয়েছে। যার উদাহরণ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ওয়ার্কাস পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু। তারা তাদের স্ত্রীকে এমপি বানিয়েছেন। এইসব দলের মধ্যে অন্য কোনো নেতা-কর্মী কি নেই? জনগণ থেকে বিচ্ছিন্ন বিধায় সরকারী কর্মকর্তারা এদের মূল্যায়ন করছে না।

সভায় উপস্থিত ছিলেন- ন্যাশনাল পিপলস পার্টির সাংগঠনিক সম্পাদক কে এম শামসুল আলম, যুগ্ম মহাসচিব মো. জাকির হোসেন ভুইয়া, মো. এমাদুল হক রানা ,সদস্য জহিরুল ইসলাম, গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য হাফেজ মাওলানা মুফতি মোঃ শাহাদাৎ হুসাইন, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (ডিপিবি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য এ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন-বিজিএ এর চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য খাজা মহিবউল্যাহ শান্তিপুরী, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. শহীদুন্নবী ডাবলু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. আনিসুর রহমান দেশ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit