শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

‘শিরোনামহীন’ পোস্ট করে শিরোনামে তিন তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তিন তারকা— চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো প্রথমবারের মতো একই ফ্রেমে বন্দি হয়েছেন। এমনই একটি মুহূর্তের ছবি অভিনেতা চঞ্চল চৌধুরী তার নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন।

চঞ্চল ছবিটি পোস্ট করে লিখেছেন— ‘শিরোনামহীন’। স্ট্যাটাসে এর বেশি কিছু লেখেননি তিনি। ছবির ও স্ট্যাটাসের সূত্র ধরে চঞ্চলের কাছে যোগাযোগ করা হয়। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, আমরা তিনজন মিলে একটি বিজ্ঞাপনের শুটিং করছি। এখনো এর কাজ চলছে। ঢাকায় এর শুটিং হচ্ছে। আশা করছি এটি ভালো একটি কাজ হবে।

কোন ধরনের কাজের শুটিং— এ বিষয়ে চঞ্চলের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এটির শুটিং শেষ হলে এর কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। আমি এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

অন্যদিকে চঞ্চল চৌধুরীর এই ছবি ও স্ট্যাটাসে মন্তব্য করে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন— ছবি দেখে দৌড়ায় এলাম, লাইক, কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রিটি একজায়গায়! বাপ রে বাপ! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে! ফান করা শেষ! সত্যিই আমি গুণমুগ্ধ তোমাদের। তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহঙ্কার তোমরা।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit