সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের পর ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন ট্রাম্পকে উপেক্ষা, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫ সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবরে উত্তেজনা, দায় নিল না ইরান চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যেভাবে ভালোবাসা-ঘৃণার সম্পর্ক ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, তিন দেশে সুনামি সতর্কতা ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে ধাক্কা, ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : একে আজাদ

মৃত্যুর আগে চিরকুট লিখে গেছেন অর্পিতা শাহরিয়ার কবির

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার মুমুর (৪১) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতেই তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরের দিন বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে মা ডানা কবিরের কবরের পাশে তাকে দাফন করা হয়।

পুলিশ জানিয়েছে, বাথরুমের জানালার সঙ্গে গলায় রশিয় বাঁধা অবস্থায় তার লাশ ঝুলছিল। বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে— তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়। তবে বিষয়টি নিয়ে শাহরিয়ার কবিরের পরিবারের কেউ গণমাধ্যমে বিস্তারিত কথা বলতে রাজি হননি। মেয়ে হারানোয় শোকাহত শাহরিয়ার কবির অসুস্থ হয়ে পড়েছেন। তার বাসায় গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার এসআই গুলশান আরা বলেন, ‘মহাখালীর আমতলীর একটি বাসা থেকে অর্পিতা শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। আইনি প্রক্রিয়া শেষে ওই রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্পিতা আত্মহত্যা করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি পুলিশ। তার পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি।

অর্পিতা লন্ডনে আইন বিষয়ে পড়ালেখা করেছেন। ২০২০ সালের জানুয়ারিতে মা ডানা কবিরের মৃত্যুর পর তিনি দেশে আসেন। এর পর থেকে দেশেই ছিলেন। বৃহস্পতিবার তার লন্ডনে ফেরার কথা ছিল। আগের দিন বুধবার রাতে বাসার বাথরুমের জানালার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার লিখে যাওয়া একটি চিরকুটে (সুইসাইড নোট) আত্মহত্যার কথা উল্লেখ করেছেন অর্পিতা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল জানান, বৃহস্পতিবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে অর্পিতার লাশ দাফন করা হয়েছে। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামী রোববার মহাখালীর বাসায় তার কুলখানি অনুষ্ঠিত হবে।

২০২০ সালের ১৩ জানুয়ারি শাহরিয়ার কবির তার স্ত্রী ডানা কবিরকে হারান।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ মহাখালীর ওই বাসা থেকে লাশটি উদ্ধার করে। পরে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit