শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

যে কারণে পাকিস্তানের কাছে ক্ষমা চাইলেন নাসিরউদ্দিন শাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৩ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের সিন্ধি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাপের মুখে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ‘এখন আর কেউ পাকিস্তানে সিন্ধি ভাষা বলেন না’ —এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন বর্ষীয়ান এ অভিনেতা। তার এমন মন্তব্য ভাইরাল হতেই বিশেষ করে পাকিস্তানি সিদ্ধি ভাষাভাষী মানুষেরা সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এ অভিনেতা পাকিস্তানের বিভিন্ন ভাষা নিয়ে কথা বলছিলেন। সেখানেই তিনি বলেন, ‘ওখানে বালুচি, বারি, সিরাইকি এবং পুস্ত ভাষায় কথা বলার প্রচলন রয়েছে। সিন্ধিও আছে, তবে সেই ভাষায় এখন আর কেউ কথা বলেন না পাকিস্তানে।’

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, নিজের এমন মন্তব্যের জন্য বৃহস্পতিবার ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

এদিকে অভিনেতাকে উদ্দেশ্য করে টুইট করেন পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকী। তিনি লেখেন, ভুলের জন্য ক্ষমা চাওয়া প্রকৃতপক্ষে একজন ব্যক্তির চরিত্র এবং বুদ্ধির প্রমাণ দেয়। নাসির সাহেব যে ক্ষমা চেয়েছেন, এতে তার প্রতি আমার প্রশংসা আরও বেড়েছে। নিজের ভুল স্বীকার করতে এবং তার দায় কাঁধে নিয়ে ক্ষমা চাইতে মনোবল ও নম্রতার প্রয়োজন।

প্রসঙ্গত, এই পাকিস্তানি অভিনেতা বলিউড সিনেমাকে মাঝেমধ্যেই আক্রমণ করেন— পাকিস্তানকে নেতিবাচক দেখানোর জন্য। এবার নাসিরউদ্দিনের মন্তব্য নিয়ে সুর চড়ালেন।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit