শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

২৭ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২২৮ Time View

বিনোদন ডেস্ক : প্রতিযোগিতা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলিয়া মোর্লে বৃহস্পতিবার (৮ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন, ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এটিকে ঘিরে ভারতের অনন্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিশ্বমানের আকর্ষণীয় স্থানগুলো বাকি বিশ্বের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য তার তর সইছে না।

মাসব্যাপী এ আয়োজনে ১৩০টির বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। এ প্রসঙ্গে জুলিয়া মোর্লে বলেন, মিস ওয়ার্ল্ড-২০২৩ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের জাতীয় চ্যাম্পিয়ন (প্রতিযোগী) তাদের কৃতিত্ব প্রদর্শন করবেন। এটি হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ড (বিশ্ব সুন্দরী) প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ফাইনাল।

বর্তমান মিস ওয়ার্ল্ড পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আসন্ন প্রতিযোগিতার কথা বিশ্বে প্রচার করছেন। ক্যারোলিনা বলেছেন, তিনি এ সুন্দর দেশে (ভারত) প্রতিযোগিতার মুকুট হস্তান্তর করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত। এখন পর্যন্ত ভারতের ছজন প্রতিযোগী মর্যাদাপূর্ণ এ মুকুট জয় করেছেন। এরা হলেন: রীতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তামুখী (১৯৯৯), প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ও মানুষি ছিল্লার (২০১৭)।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit