শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান বিরোধী দলীয় নেতার মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার নড়িয়ায় পদ্মায় ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুইজন আটক: বাল্কহেড জব্দ  ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ সীমান্তে বিজিবির নজরদারি,৯ মাসে ১২ কোটি ২০ লাখ টাকার পণ্য আটক পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করল শ্রীলঙ্কা সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন

গরমে মাথা তেলতেলে হবে না, মুঠোমুঠো চুলও পড়বে না, কী করলে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৮৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে, ঘামে খুব সহজেই মাথার ত্বক তেলতেলে হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রায় রোজ শ্যাম্পু করেন অনেকে। জানেন রোজ শ্যাম্পু করা চুলের জন্য খারাপ। মাথার ত্বক অতিরিক্ত শুষ্কও হয়ে পড়তে পারে। কিন্তু মাথার এই চিপচিপে চুল নিয়ে বাইরে বেরোতেও অস্বস্তি বোধ করেন অনেকে। তাই শ্যাম্পু ছাড়া গতি নেই। কিন্তু এই বিষয়ে চর্চা করেন যাঁরা, তাঁদের মতে রোজ রোজ শ্যাম্পু করলে চুলের তেলতেলে ভাব কাটে ঠিকই, তবে মাথার ত্বকে পিএইচের ভারসাম্য নষ্ট হয়। তাই স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মাথার ত্বকে তেলের ভারসাম্য রাখা জরুরি। আর এই সমস্যা মেটাতে ঘরোয়া টোটকা হল অ্যালো ভেরা বা ঘৃতকুমারী। এই পাতার শাঁস দিয়ে বানানো প্যাক চুলের যাবতীয় সমস্যা দূর করে।

অ্যালো ভেরার সঙ্গে আর কী কী মিশিয়ে প্যাক তৈরি করবেন?

অ্যালো ভেরা এবং নারকেল তেলের মাস্ক

২ টেবিল চামচ অ্যালো ভেরা পাতার শাঁসের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। গোসলের আধ ঘণ্টা আগে মাথায় মেখে রেখে দিন। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা এবং দইয়ের মাস্ক

অ্যালো ভেরা পাতার শাঁস এবং দই সমপরিমাণে মিশিয়ে নিন। এ বার স্নানের আগে এই মিশ্রণ মাথার ত্বক থেকে চুলের দৈর্ঘ্যে মেখে রাখুন। আধঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা এবং মধুর মাস্ক

২ টেবিল চামচ অ্যালো ভেরা পাতার শাঁস এবং ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বকে মেখে রাখুন কিছু ক্ষণ। হালকা গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit