রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

নোয়াখালীতে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১১৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে সম্পতির ভাগের জন্য বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  বুধবার (৭ জুন) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ মামলার রায় ঘোষণা করেন।দন্ডিত ইসমাইল হোসেন জেলার সুবর্ণচর উপজেলার দক্ষিণ চর মহিউদ্দিন গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে।আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভেকেট গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদন্ড ভোগ করতে হবে। বিচারক তাকে সাজা দিয়ে কারাগারেে প্রেরণ করে।মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে দিকে বাড়ির পাশে খেতে কাজ করছিলেন নজির আহম্মদ। ওই সময় তার ছেলে ইসমাইল গিয়ে বাবার কাছে তার নামে সম্পতি লিখে দিতে চাপ দেয়। এই নিয়ে দুজনের মধে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইসমাইল লোহার শাবল (খন্তা) দিয়ে তার বাবাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের মেয়ে আমেনা খাতুন বাদি হয়ে ভাই ইসমাইলকে আসামি করে চরজব্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit