রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

নোয়াখালীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৩২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। বুধবার (৭ জুন) সকাল ৯টার দিকে জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ইস্তিসকার নামাজ আদায় করা হয়।মুন্সি সেকান্দর আহমেদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইস্তিসকার নামাজে ইমামতি করেন স্থানীয় জামেয়া মাদানিয়া মাদরাসার মুহ্তামিম মুফতি নুরুল ইসলাম।নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইস্তিসকার নামাজে ছমির মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী,মাদরাসার ছাত্র,শিক্ষক, সাধারণ মুসুল্লি সহ দুই শতাধিক মানুষ নামাজে অংশ গ্রহণ করে।

মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে নোয়াখালীতে তাপদাহে পুড়ছে সকল শ্রেণি পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে নোয়াখালীল ৯টি উপজেলার মানুষ। বুধবার সকাল ৯টার দিকে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ শেষে ১২মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা সময় থেকে হালকা বাতাস বইতে শুরু করে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়তে থাকে।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৩,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit