রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

বাল্য বিয়ে পড়ানোর দায়ে কাজির ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৯৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন বাবরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের দক্ষিন চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা। অভিযুক্ত কাজী মোশারফ হোসেন বাবর (৫৫) উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) একই উপজেলার চর বাটা ইউনিয়নের আলমগীরের মেয়ের (১৬)  সাথে বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন বর-কনে চলে যায়। এ সময় কনের কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম ও চরজব্বর থানার একদল পুলিশ।

 

 

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৩,/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit