বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

ঠাকুরগাঁও জেলায় দাবদাহে ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষক 

রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৫২ Time View
রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও: দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে উপর দিয়েও কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলমান রয়েছে। আর এই চলমান তাপদাহে বীজতলা নিয়ে বিপাকে পরেছেন কৃষক। এছাড়াও বৃষ্টি ও পর্যাপ্ত সেচের পানির অভাবে ধানের বীজতলা তৈরি করতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। অন্যদিকে সময় মত ধানের বীজ বপন করতে না পরলে ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই!জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তথ্য মতে, চলতি মৌসুম রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লক্ষ ৩৭হাজার ১শত হেক্টর । যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪লক্ষ ৭৬ হাজার ৩শত ৩০ মে.টন। এ পযর্ন্ত বীজতলা অর্জিত হয়েছে ৭৮ হেক্টর জমিতে।

সরেজমিনে দেখা গেছে, কৃষক ইতিমধ্যেই ধানের বীজতলা তৈরির জন্য মাঠে নেমেছেন। সময় মতো বৃষ্টি আর পর্যাপ্ত পানির অভাবে অনেকের  বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কেউবা নতুন বীজতলা তৈরী করছেন। আবার কেউবা বীজতলায় সেচ দিচ্ছেন।সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কৃষক রেজাউল করিম ও নাসিরুল ইসলাম জানায়, আমাদের এলাকায় উঁচু নিচু দুই স্তরের জমি রয়েছে। তাই নিচু জমির জন্য একটু আগেই ধানের বীজ বপন করতে হয়। কিন্তু তিব্র রৌদ্রের তাপে বীজতলা নষ্টের পথে।রাজাগাঁও ইউনিয়নের কৃষক তাপস চন্দ্র ও কৃষ্ণ চন্দ্র সেন বলেন, বৃষ্টির পানির অভাবে মাঠে ধানের বীজ বপন করতে পরছিনা। অনেকই সেচ দিয়ে বীজ বপন করছে কিন্তু সে বীজ রৌদ্রের তাপে জ্বলে যাচ্ছে। এদিকে সময় মত বীজ বপন করতে না পারলে এবং খরার প্রভাবে ধানের ভাল ফলন না হওয়ার ঝুঁকি রয়েছে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণে অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির জানান, আমরা চলমান তাপপ্রবাহ কমে যাওয়ার পর বীজতলায় বীজ ফেলা এবং যে সকল জমিতে বীজ বপন করা হয়েছে সেই বীজতলায় সেচ দিয়ে জমির আদ্রতা ধরে রাখা পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগ থেকে কৃষক ভাইদের জন্য জনপ্রিয় ও সম্প্রসারণ যোগ্য ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২, ব্রি ধান- ৩৪, ব্রি ধান-৯০,ব্রি ধান-৯৩ ও বিনা ধান-১৭ ধানের জাত গুলো চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। যেহেতু বীজ বপনের সময় এখনো রয়েছে, সেক্ষেত্রে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কোন সমস্যা হবে না বলে আশা করা যাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৩,/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit