মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয় 

দৌলতপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনের কারাদ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২১০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মজনুর রহমান (৪০) নামে একজনের তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ-প্রাপ্ত মজনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের কাপড়পুড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে তা ইট ভাঁটিতে বিক্রয় করার অপরাধে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারাই তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

উল্লেখ্য, দৌলতপুর উপজেলার প্রায় অঞ্চলেই অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইট ভাঁটিতে বিক্রি করছে একটি চক্র। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার রাস্তাঘাট গুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই অচিরেই এইসব অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রয় করা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit