বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ডোমারে কুচক্রি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে পৌর প্রশাসনের মতবিনিময় সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কুচক্রি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে পৌর প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুই লক্ষ টাকা চাঁদা না দেয়ায় ডোমার পৌরসভার টোল আদায় নিয়ে সাধারণ অটো ভ্যান চালকদের সাথে নিয়ে আন্দোলন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক গোলাম আইয়ুব কুদ্দুস এবং পৌরসভার চাকুরীচুত ইলেট্রিশিয়ান নুরুজ্জামান বাবলা (লাদেন) নামে কথিত দুজন সমাজসেবক। ডোমার পৌরসভার সকল স্তরের জনসাধারণদের নিয়ে এরই প্রতিবাদে মতবিনিময় ও আলোচনা সভায় করেন পৌর প্রশাসন।

রবিবার (০৪ জুন) সন্ধ্যায় ডোমার বাজার রুবেল চত্বরে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলুর সঞ্চালনায় প্যানেল মেয়র সেলিম রেজা, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, আনোয়ারল হক, ওহিদুল ইসলাম, পৌরসভার ইজারাদার রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কথিত সমাজসেবক আইয়ুব এবং বাবলা নিজেদের ফায়দা হাসিলের জন্য সাধারণ রিকশা ভ্যানচালকদের ব্যবহার করে পৌর কর আদায়ে অপপ্রচার চালায়। গত শনিবার তারা কিছু ভ্যান ও অটো চালকদের নিয়ে পৌর এলাকায় টোলমুক্ত করার দাবিতে রেলগেটে অবরোধ কর্মসূচি পালন করে রাস্তায় জান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

এরই প্রতিবাদে সকলকে সাথে নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় করেন পৌর প্রশাসন। পৌর কতৃপক্ষ জানান, আগামীতে পৌরসভার উন্নয়ন কাজে বাধাঁ প্রদান করলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit