বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ভেড়ামারায় বিএটিবি’র উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ ও সবজির বীজ বিতরণ

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৩৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রিটিশ -আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি)আল্লারদর্গা লিফ রিজিওনের উদ্যোগে সোমবার ০৫ জুন,২০২৩ দিনব্যাপী আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বনায়ন কর্মসূচির পাশাপাশি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ছিন্নমূল পরিবারের মানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:হাসানুজ্জামান, বিএটিবি’র আল্লারদর্গা লিফ রিজিওনের অ্যাসিস্ট্যান্ট লিফ অফিসার মাহফুজা আক্তার এবং আসাদুজ্জামান চৌধুরী এ সময় উপস্থিত থেকে নোলুয়া -মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পের ১৫ টি পরিবারের মাঝে ফলজ, ঔষধি সহ নানা রকম দেশীয় গাছের চারা এবং গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করেন।

বিএটিবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় দৌলতপুর এবং ভেড়ামারার অবশিষ্ট ১৫ টি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৭৬৫ টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। এই কার্যক্রম সরকারের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএটিবির কর্মকর্তাবৃন্দ

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit