বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আঞ্চলিক নৌ জোট গঠনে ইরানের প্রস্তাবকে স্বাগত জানাল চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক নৌ জোট গঠনে ইরানের প্রস্তাবকে স্বাগত জানাল চীন। দেশটি বলেছে, চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে। এই লক্ষ্যে ইরানের পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন করার যে পরিকল্পনা করা হয়েছে সেটিকে স্বাগত জানায় তারা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তার দেশের এই অবস্থান তুলে ধরেন।

ইরান সম্প্রতি ঘোষণা করেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগর তীরবর্তী অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে একটি নৌজোট গঠন করতে চায় তেহরান। আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ওই জোটে ভারত ও পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানায় তেহরান। ইরানের নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি শনিবার তেহরানে এক বক্তব্যে এই নৌজোট গঠনের কথা জানান।

এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হলে এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ওই অঞ্চলের জনগণ উপকৃত হবে।”

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করলে আন্তর্জাতিক শান্তি রক্ষিত হবে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরাপদ থাকবে।

ওয়াং ওয়েবিন বলেন, আঞ্চলিক দেশগুলো সুপ্রতিবেশীসুলভ মনোভাব নিয়ে সংলাপ ও পরামর্শের মাধ্যমে নিজেদের মধ্যকার মতবিরোধ নিরসন করবে বলে বেইজিং আশা করছে। সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit