বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

খেরসনের নোভা কাখোভকা বাঁধ ধ্বংস করার অভিযোগ রাশিয়া-ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন এবং রাশিয়া মঙ্গলবার একে অপরের বিরুদ্ধে নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। এই বাঁধ ধ্বংসের ফলে দক্ষিণ ইউক্রেনে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে।  

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণ কমান্ড জানিয়েছে, রাশিয়ান বাহিনী অধিকৃত খেরসন অঞ্চলে সোভিয়েত যুগের নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে বাঁধের চারপাশে বড় বিস্ফোরণ দেখা যায়। জল উপচে পড়তেও দেখা গেছে। ৩০ মিটার (গজ) দৈর্ঘ্য এবং ৩.২ কিলোমিটার (২ মাইল) প্রশস্ত বাঁধটি ১৯৫৬ সালে নিপ্রো নদীর ওপর নির্মিত হয়েছিল

এদিকে রাশিয়া বলেছে, পূর্ব দোনেৎস্কে তারা ইউক্রেনের আরেকটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনীয় পক্ষে, বলেও দাবি করেছে রাশিয়া।

অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী বাখমুত শহর ঘিরে অগ্রসর হয়েছ। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এই দাবি করেছেন। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহরকে রুশ বাহিনীর সঙ্গে ‘লড়াইয়ের কেন্দ্রস্থল’ হিসেবে বর্ণনা করেছেন। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit