শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে প্রার্থী হবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার এমন কথা গণমাধ্যমে জানান তিনি নিজেই।

হিরো আলম বলেন, সারাদেশের মানুষ আমাকে ভালোবাসেন। আমি খুব কষ্ট করে এই অবস্থায় এসেছি। ঢাকায় নির্বাচন করে প্রমাণ করতে চাই, মানুষ আমাকে কত ভালোবাসে। আমার বিশ্বাস ঢাকার ভোটাররাও আমাকে ভোট দেবেন।

আগামী জাতীয় নির্বাচনেও কী ঢাকা থেকে প্রার্থী হবেন- জানতে চাইলে হিরো আলম বলেন, জাতীয় নির্বাচনে আমি ঢাকা থেকে নয়, বগুড়া থেকে নির্বাচনে অংশ নেব।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। তিনি বগুড়া-৬ আসনে অনেক ভোট হারলেও বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit