শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা নিয়ে যা বললেন সালমান অক্ষয় ও সোনু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯০ Time View

বিনোদন ডেস্ক : ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া-চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮ জন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শোকাহত ভারতবাসী। শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। শুক্রবারের সন্ধ্যার দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টা পার। এখনো চলছে উদ্ধারকাজ।

শনিবার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন বলিউডের ভাইজান সালমান খান। এ নিয়ে টুইটারে তিনি লেখেন— ‘দুর্ঘটনার কথা শুনে মর্মাহত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন।’ দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন— উড়িষ্যার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।’দুর্ঘটনার ছবি পোস্ট করেন সোনু সৌদ। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন এ অভিনেতা। শোকস্তব্ধ রণদীপ হুডা। লেখেন— ‘মর্মান্তিক দুর্ঘটনা! যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এ সময়টা পার করার জন্য।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit