শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দেশের ২২ প্রেক্ষাগৃহে চলছে ‘সুলতানপুর’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ২০২০ সালের অক্টোবরে শুরু হয় ‘সুলতানপুর’ সিনেমার শুটিং। শুরুতে এর নাম ছিল ‘বর্ডার’। সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম বদল করে রাখা হয় ‘সুলতানপুর’। সীমান্তের মানুষের জীবন, অপরাধ চক্র, চোরাকারবারি ইত্যাদির সঙ্গে ছবিটিতে রয়েছে পরিবার ও সম্পর্কের গল্প। সিনেমাটি প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘সুলতানপুর’-এ সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা আছে, তা হলো গল্প। এই সিনেমায় সুন্দর একটা গল্প পাবে দর্শক। আমার বিশ্বাস, যারা ছবিটি দেখতে আসবেন, তারাই এর প্রচার করবেন।

সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার ও দুটি গান ‘জানরে ও ‘বোকা মন’ বেশ সাড়া ফেলেছে। ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অধরা খানকে। তিনি বলেন, কোভিডসহ বিভিন্ন কারণে আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে বেশ দেরিতে। তবে এবার দর্শক আমার নতুন ছবি দেখতে পাবেন। আমি আশাবাদী এ কারণে যে, এর গল্প শক্তিশালী।

এই সিনেমায় পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন। তিনি বলেন, বিশ্বব্যাপী গল্পনির্ভর সিনেমা তৈরি হওয়ার যে প্রতিযোগিতা চালু হয়েছে সুলতানপুর তারই একটা উদাহরণ। এই গল্পে আপনারা একঝাঁক অভিনেতাকে দেখতে পাবেন। একজন শিল্পী হিসেবে আমি মনে করি, ‌‌সুলতানপুর একটি ভালো সিনেমা হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে যোগ হতে যাচ্ছে।

‘সুলতানপুর’ সিনেমার নায়ক সাঞ্জু জন বলেন, হেটস অব টু দ্য টিম অব সুলতানপুর। এই সিনেমার প্রত্যেকটি মেম্বারই খুব গুরুত্বপূর্ণ। এটি একটি টিম এফোর্ট। আমরা গল্পটিকে খুব সুন্দর করে সাজিয়েছি। একটা বিশেষ ধারার গল্প। আশা করব বাংলা সিনেমার স্বার্থে আপনারা সবাই হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন। ‘সুলতানপুর’ সিনেমায় আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, রাশেদ মামুন অপু, শাহিন মৃধা ও রুমান রুনি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit