শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

এবার ভারতে যাচ্ছে বাংলাদেশি যে সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্সকে সিনেমাটি আমদানি করার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি জানিয়ে বলেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসছে। খুব দ্রুতই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit