মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

চীনের হুমকি উপেক্ষা করে চুক্তি সইয়ের পথে যুক্তরাষ্ট্র ‍ও তাইওয়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চীনকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে তাইওয়ান ও চীন সম্পর্কের ফাটলকে কাজে লাগাতে তাইপের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতিতে তাইওয়ানের বাণিজ্য পর্যালোচনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে শিগগিরই একটি বাণিজ্য চুক্তি সই হবে।

এতে মার্কিন উপ-বাণিজ্য প্রতিনিধি সারাহ বিয়াঞ্চি উপস্থিত থাকবেন। একবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র-তাইওয়ান বাণিজ্য পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তি হবে বলেও জানায় তারা। তবে বাণিজ্য চুক্তিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়ে ওয়াশিংটন ‍ও তাইপে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈশ্বিক নিরাপত্তা সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে এ বাণিজ্য চুক্তির ঘোষণা এলো।
 
ওয়াশিংটন ও তাইপের বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের রফতানি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে, দৃঢ় হবে দুই দেশের বাণিজ্য সম্পর্ক। যদিও চীন ও তাইওয়ান রাজনৈতিক উত্তেজনার মধ্যে স্বাভাবিক আছে বাণিজ্যিক কার্যক্রম। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রভাব পড়বে বেইজিং ও তাইপের বাণিজ্য সম্পর্কে। এদিকে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে চীন। একইসঙ্গে বাণিজ্যের আড়ালে তাইপের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বন্ধ ও চুক্তি সই না করারও আহ্বান জানিয়েছে বেইজিং।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit