বুধবার, ২০ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ ১০ জেলায় বইছে তাপপ্রবাহ রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ বাবার স্মৃতি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন গাজীপুরের ডিসি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না এ দেশের মানুষ: মির্জা ফখরুল নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের অনিয়ম ও অপসারণ দাবিতে মানববন্ধন  দুর্গাপুরে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, চার ব্যাবসায়ীকে জরিমানা ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু॥ ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত॥

সঞ্চয়পত্র থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ২০২৩-২০২৪ অর্থ-বছরে সঞ্চয়পত্র বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার। এটি চলতি ২০২২-২৩ অর্থ-বছরের চেয়ে ৪৮ দশমিক ৫৭ শতাংশ বা ১৭ হাজার কোটি টাকা কম। চলতি অর্থ-বছরে রয়েছে ৩৫ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ইতিহাসে বিশাল এ বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। প্রস্তাবিত এ বাজেটে অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। কর বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্য ২০ হাজার কোটি টাকা, কর ছাড়া প্রাপ্তি ৫০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক অনুদান থেকে সংগ্রহ হবে ৩ হাজার ৯০০ কোটি টাকা।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দশ (জুলাই- এপ্রিল) মাসে গ্রাহক যে পরিমাণ সঞ্চয়পত্র কিনেছেন তার চেয়ে ভাঙিয়েছেন। এ ১০ মাসে ৬৮ হাজার ৩৮ কোটি ৭৩ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। বিপরীতে মুনাফা ও মূল বাবদ পরিশোধ করা হয়েছে ৭১ হাজার ৬১৮ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ বিক্রির চেয়ে ৩ হাজার ৫৮০ কোটি টাকার বেশি ভাঙিয়েছেন গ্রাহক।

খাত সংশ্লিষ্টরা বলছেন, মূলত সঞ্চয়পত্রে নানা শর্ত জুড়ে দেওয়ায় বিক্রি তলানিতে নেমেছে। এসব শর্তের মধ্যে রয়েছে চলতি অর্থবছর সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগে রিটার্নের সনদ বাধ্যতামূলক করা, ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব রকম সঞ্চয়পত্রের সুদহার ২ শতাংশ কমানো, সঞ্চয়পত্রের বিনিয়োগ সীমা কমিয়ে আনা, মুনাফার ওপর উৎসে করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা ইত্যাদি।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit