মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সরকারি ব্যয়ে বিমানের ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ ভ্রমণ স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বুধবার এ নির্দেশনা জারি করে সরকার। ফলে এখন থেকে সরকারি টাকায় বিমানের বিজনেস ক্লাস অথবা প্রথম শ্রেণির টিকিটে বিদেশ সফর করা যাবে না।

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে বুধবার সই করেছেন বলেও জানানো হয়।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit