মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

রিয়াল ছেড়ে সৌদি লিগে যাচ্ছেন বেনজেমা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর স্পেনের দলটির আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেন করিম বেনজেমা। এ মৌসুম রিয়ালের জন্য ভালো না কাটলেও ৩৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার ঠিকই আলো ছড়িয়েছেন। এরপরও গুঞ্জন, বেনজেমার বিকল্প খুঁজছে রিয়াল।

এদিকে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর, সৌদি লিগে খেলার জন্য বড় অঙ্কের চুক্তির প্রস্তাব পেয়েছেন বেনজেমা। সেই প্রস্তাব গ্রহণ করলে রোনালদোর পর মধ্যপ্রাচ্যের দেশটি হবে বেনজেমারও ঠিকানা।

বেনজেমার সৌদি লিগে খেলার প্রস্তাব পাওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি টুইটারে লিখেছেন, করিম বেনজেমা সৌদি ক্লাব থেকে অফিশিয়াল প্রস্তাব পেয়েছেন গত সপ্তাহে। পরে বিষয়টি নিয়ে তিনি দল ও পরিবারের সঙ্গে আলোচনা করেছেন। রিয়াল মাদ্রিদও বিষয়টি জানে।

রোনালদো সৌদি লিগে খেলেন আল নাসরে। বেনজেমা প্রস্তাব পেয়েছেন আল ইত্তিহাদ থেকে। যারা এবারের আসরের শিরোপা ঘরে তুলেছে। রোমানো তার সবশেষ স্ট্যাটাসে লিখেছেন, আল ইত্তিহাদ খুব দ্রুতই বেনজেমার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করছে।

ইএসপিএন জানিয়েছে, দুই বছরের জন্য বেনজেমাকে মোট ৪০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। রোনালদো সৌদি ক্লাব আল নাসরে এই পারিশ্রমিকেই যোগ দিয়েছেন।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বেনজেমা চলে গেলে তার শূন্যস্থান পূরণ করতে নাকি লাউতারো মার্তিনেজকে আনতে পারে রিয়াল।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit