স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্টের প্রথম ইনিংসে চারশ ছাড়ানো পুঁজি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। যদিও বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার লাঞ্চের পরই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। তবে তার আগে স্কোর বোর্ডে দলটি জমা করে ৪৪৫ রান।
৬ উইকেটে ৩২০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু হবে সফরকারীরা। এদিন তারা আরও ১২৫ রান যোগ করেছে।
সাইমন রেইফার আগের দিনের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি। ৫৬ রানেই থামেন তিনি। তবে কেভিন সিনক্লেয়ার দারুণ খেলেন। নাসুম আহমেদের শিকার হওয়ার আগে করেন ৬০ রান। আকিম জর্ডান খেলেন ৪৭ রানের ইনিংস।
আগের দিন তেজনারায়ন চন্দরপল ৮৩, অধিনায়ক জশুয়া ডি সিলভা ৮২ ও আলিসক আথানজে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। ক্যারিবীয় দলটির পক্ষে মোট পাঁচ ব্যাটার ফিফটি পেয়েছেন।
বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৫ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। ২টি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান ও শরিফুল ইসলাম।
কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/বিকাল ৩:৪০