মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : এবারও ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল নিয়ে অনেকেই যায়, তারা লঞ্চে মোটরসাইকেল পারাপার করে। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় এডজাস্ট করার জন্য, মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরকেও আমরা বলেছি।’

নৌপথে ভাড়া আগের মতোই থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভাড়ার ব্যাপারে কোন উঠানামা নেই।’

এসময় নৌপথের ভোগান্তি কমাতে আসন্ন ঈদুল আজহার তিন দিন আগে থেকে তিনদিন পর পর্যন্ত নদীতে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী। একই সময় পর্যন্ত পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য মালামাল নৌপথে পরিবহন করা যাবে না।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit