মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

যে কারণে ভিকির সিনেমায় নেওয়া হয়নি ক্যাটরিনাকে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : আগামী ২ জুন মুক্তি পাবে রোমান্টিক কমেডি ‘জ়ারা হাটকে জ়ারা বাচকে’ ছবি। অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে এ ছবিতে দেখা যাবে সারা আলি খানকে। অনেকে ভেবেছিলেন, ভিকির জীবনসঙ্গী ক্যাটরিনা কাইফকেই তার বিপরীতে পর্দায় দেখা গেলে বেশ হয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক লক্ষ্মণ উতেকর অবশ্য স্পষ্ট করে দিলেন কেন ভিকি-ঘরনিকে ছবিতে নেননি তিনি।

পরিচালকের মনে হয়েছে, মধ্যবিত্ত যৌথ পরিবারের ঘরের বৌয়ের চরিত্রে মানাত না ক্যাটরিনাকে। তিনি হেসে বলেন, ‘ক্যাটরিনা যদি আমার কথ্যভাষা বোঝে, তবেই ওর সঙ্গে কাজ করতে পারব। ওকে দেখে কি মফস্বলের নায়িকা বলে মনে হবে কখনো? এই ছবির নায়িকার ধরনধারণ, ব্যক্তিত্বের সঙ্গে ক্যাটরিনার কোনো মিল নেই। এটা একদম অন্য রকম ছবি। আমার মনে হয় না, মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর মতো দেখতে লাগা সম্ভব ক্যাটরিনাকে।’

অবশ্য ভবিষ্যতে ক্যাটরিনার সঙ্গে কাজ করতে ভালই লাগবে বলে জানান লক্ষ্মণ। তিনি বলেন, ‘তেমন জুতসই, ভালো চিত্রনাট্য পেলে নিশ্চয়ই ক্যাটরিনা ও ভিকির সঙ্গে কাজ করব।’

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit