মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সাবেক প্রেমিক আউট, গ্যালারিতে উচ্ছ্বসিত সারা আলি খান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : প্রাক্তন প্রেমিকের ব্যর্থতা দেখে দিব্যি খুশির মেজাজে বলিউড অভিনেত্রী সারা আলি খান। আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়েছে গুজরাট টাইটান্স। একটুর জন্য গুজরাটের হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়নের খেতাব। চেন্নাই সুপার কিংসের ঘরে এসেছে ট্রফি। 

আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নেমেছিলেন শুভমন গিল। উইকেটরক্ষক তখন চেন্নাই সুপার কিংসের মাহেন্দ্র সিংহ ধোনি। ক্রিজে নেমেই মাত্র ২০ বলে ৩৯ রান করেছিলেন শুভমন। অবশ্য তার পরেই ধোনির হাতে আউট হন তিনি। বিষণ্ণ হয়েই প্যাভিলিয়নে ফিরে যান শুভমন। 

গুজরাট টাইটান্সের খেলোয়াড় সাই সুদর্শনের অনবদ্য ইনিংসে ধোনিদের সামনে গুজরাট ২১৫ রানের লক্ষ্য রাখলেও শেষ পর্যন্ত ডিএলএস প্রক্রিয়ায় জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। জাডেজার কেরামতিতে শেষমেশ চ্যাম্পিয়নের ট্রফি তোলে সিএসকে। তার পরেই গ্যালারিতে সারা আর ভিকির উচ্ছ্বাস। চেন্নাইয়ের জয়ে, নাকি গুজরাটের হারে? সারার আনন্দ দেখে অনুরাগীদের ধারণা, প্রাক্তন প্রেমিকের হারেই নাকি এত খুশি হয়েছেন বলিউড অভিনেত্রী। তবে শুভমন নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। সারার স্পষ্ট দাবি, শুধু ধোনিকেই ভালবাসেন তিনি।

বলিউডে সারা ও শুভমনের প্রেমের খবর নতুন নয়। একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে আলোচিত-সমালোচিত এই যুগলকে। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি সারা বা শুভমন কেউই। দিন কয়েক আগেই খবর মেলে সমাজমাধ্যমে একে অপরকে আনফলো করে দিয়েছেন তারা। তখন থেকেই কানাঘুষো শোনা যায়, সারা ও শুভমনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এ বার চেন্নাইয়ের জয়েই উদ্যাপন সাইফ-কন্যার। তবে কি পাকাপাকিভাবে সম্পর্কে ইতি টানলেন সারা? জল্পনা তুঙ্গে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit