মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গোটা জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে- রুহুল কবির রিজভী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৪০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : গোটা জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা নেই মানুষের। দু:শাসনের মাধ্যমে যারা জোর করে ক্ষমতায় আছে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না।’ 

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমানের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির এ কথা বলেন। দেশের ক্রান্তিলগ্নে জিল্লুর রহমানের মত ত্যাগী নেতার চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি বলে তিনি উল্লেখ করেন।

পৌর এলাকার টেংকের পাড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, খালেদা জিয়ার উপদেষ্টা এ. কে. এম একরামুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা জিল্লুর রহমানের কফিনে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান। পরে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়।  সোমবার সন্ধ্যায় পৌনে ৭টার দিকে জেল রোডের দি ল্যাব এইড স্পেশাইজড হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন জিল্লুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, রাজনৈতিককর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit