বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বুধবার শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন বসবে। এর আগে গত ১৪ মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন। 

এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। সংসদ অধিবেশন শুরুর আগে বিকাল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার ঘণ্টা, পাশের দিনক্ষণসহ অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাশ হবে বলে আশা করা হচ্ছে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হতে যাচ্ছে প্রায় ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হবে। 

এর আগে সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হবে এবং প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হবে। চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদে উত্থাপন করা শোক দিবসের ওপর আলোচনা হয়। পরে শোকপ্রস্তাব গ্রহণ এবং দোয়া-মোনাজাত শেষে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়। 

ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit