মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রাজের সঙ্গে ভিডিও ফাঁস, পাল্টা যে ব্যবস্থা নিচ্ছেন সুনেরাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় নাম উল্লেখ না করে চিত্রনায়িকা পরীমনিকে দোষারোপ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিচ্ছেন এ অভিনেত্রী। 

এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও প্রকাশের ঘটনার কিছুক্ষণ পর রাত ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনায় এক প্রতিক্রিয়া জানান সুনেরাহ। এ অভিনেত্রী ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া প্রতিক্রিয়া স্ট্যাটাসে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। তবে কোনো ব্যক্তি বা কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, তা উল্লেখ ছিল না। এ কারণে তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন, ‘যারা ছবি ও ভিডিওগুলো ডাউনলোড করে ছড়িয়ে দিচ্ছে এবং হেনস্তা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় ফেসবুক স্ট্যাটাসে আকার-ইঙ্গিতে পরীমনিকে দোষারোপ করেছেন সুনেরাহ। পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘না, সেরকম কোনো চিন্তা না। রাজ আমার এতটাই ভালো বন্ধু, সে আসলেই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওর বিয়ের পর কোনো ধরনের যোগাযোগ ছিল না। আমরা সবাই অবশ্যই এটা চাই—জীবনে অনেক সুখী থাকুক সে। মাঝে একবার কথা হয়েছিল, ওর সন্তানকে দেখতে যাওয়ার ব্যাপারে। দ্বিতীয়বার হয়তো কাজ নিয়ে টুকটাক কথা, এরপর কাজে ডাবিংয়ের সময় একটা সেলফি তোলা। সেলফিটাও শুধু ওর (শরিফুল রাজ) সঙ্গে না, সেখানে উপস্থিত সবার সঙ্গে ছিল।’

শরিফুল রাজের জীবনসঙ্গী পরীমনি প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘একজন মানুষের জীবনসঙ্গী কেমন, এমন হলে রাজ তো কাজও করতে পারবে না। কিছুক্ষণ আগেই রাজের সঙ্গে কথা হয়েছে আমার। বললাম, দোস্ত এটা কেমন কথা, এসব কী হচ্ছে। তোর তো কথা বলতে হবে। তোর আশপাশের সবাই বিষয়টি ফেস করছে। ও (শরিফুল রাজ) অবশ্য পরে এ ব্যাপারে কথা বলবে বলে জানিয়েছে।’

‘আমার কথা বাদই দিলাম। আমি তো জানি আমি ভুল কিছু করিনি। এমনটা হলে আমি আপনাদের সঙ্গে কথাও বলতাম না। পাঁচ বছর আগের ফ্রেন্ডদের ক্যাজ্যুয়াল একটি ভিডিও নিয়ে কেউ যদি এমনটা করে, তাহলে সেটা খুবই দুঃখের এবং একইসঙ্গে ফানি। সে (পরীমণি) হয়তো দেখতে গিয়েছিল আমার সঙ্গে ওর (শরিফুল রাজ) কিছু আছে কিনা, দেখেছে কিছু নেই; রাগ ঝাড়তে হয়তো এটা করেছে। যেটা আসলে একজন সুস্থ মানুষের কাজ না’ বলেও যোগ করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ।

এ অভিনেত্রী ফেসবুক স্ট্যাটাসে আরও দাবি করেছেন, ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় শরিফুল রাজের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। অভিনেতার সঙ্গে কথা বললে এ ব্যাপারে তিনি কী বলেছেন জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘নাহ্। আইডি হ্যাকড হয়নি। ওর ফোন নিয়ে করা হয়েছে এসব।’

এদিকে এ ব্যাপারে পরীমনি জানিয়েছেন, শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে কোনো ছবি ও ভিডিও ফাঁসের কথা জানেন না তিনি। পরে অবশ্য সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন বিষয়টি। অর্থাৎ, এ ঘটনা পরীমনি ঘটাননি। বিষয়টি সুনেরাহর কাছে তুলে ধরলে তিনি বলেন, ‘যদি রাজ বলে এটা সে (পরীমণি) করেছে, তাহলে কী হবে? যদি মামলা হয়, সেখানে পরীমনি যদি বলে সে কিছু করেনি, আর তার হাজব্যান্ড রাজ যদি বলে এটা ও (পরীমণি) করেছে, তখন কী হবে?’

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit