বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

গুপ্তচরবৃত্তির জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ঘোষণা উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক কর্মকাণ্ডে নজরদারি করার জন্য সামরিক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। আগামী জুনে এটি উৎক্ষেপণ করা হবে।

মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ একজন প্রতিরক্ষা কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে। এর আগে গতকাল সোমবার জাপান জানায়, চলতি সপ্তাহের মধ্যেই পিয়ংইয়ং একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে বলে তারা জানতে পেরেছে ।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান রি পিয়ং চোলকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, মিলিটারি রিকোনাইস্যান্স স্যাটেলাইট নাম্বার ওয়ান’ জুনেই উৎক্ষেপণ করা হবে।

এর আগে গত ১৩ এপ্রিল  উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারের ‘সবচেয়ে শক্তিশালী’ নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির সরকার জানায়, এটি একটি ‘সলিড ফুয়েল’ ক্ষেপণাস্ত্র। নাম ‘হওয়াসং-১৮’। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮ তুলনামূলক দ্রুত উৎক্ষেপণ করা যায়। এ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা কঠিন।

উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন তখন বলেছিলেন, আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮-এর সফল পরীক্ষা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ভয় ও উদ্বেগ বাড়াবে।

গত মার্চে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড ২৩’ অনুষ্ঠিত হয়। এটি গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। উত্তর কোরিয়া মহড়ার আগে-পরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করে।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৩,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit