আন্তর্জাতিক ডেস্ক : আবহাওয়া দফতর জানায়, সোমবার দুপুর ১টা ৯ মিনিটে সাংহাইয়ের জুজিয়াহুই অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে দিয়ে সাংহাইয়ের গত ১০০ বছরের তাপমাত্রার যাবতীয় রেকর্ড ভেঙে গেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি প্রদেশে আগামী কয়েকদিনে অসহনীয় গরম পড়ার আশঙ্কা করা হচ্ছে। গেল বছরে দুই মাসব্যাপী যে রেকর্ড-ভাঙা গরম পড়েছিল, এবারেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে।