বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

পশ্চিমারা আমাদেরকে পরমাণু অস্ত্র মোতায়েনে বাধ্য করেছে : বেলারুশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলো তাদের সামনে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা ছাড়া আর কোনো বিকল্প রাখেনি বলে মন্তব্য করেছেন বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব আলেকজান্ডার ভলফোভিচ।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব বলেন, পশ্চিমাদের কারণেই বেলারুশ নিজেদের মাটিতে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে। ১৯৯০ সালের দিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেলারুশ স্বাধীন হয় এবং তারপর এই প্রথম দেশটিতে রাশিয়ার পরমাণু অস্ত্র ফিরল।

বেলারুশের নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ১৯৯০ সালের দিকে যখন বেলারুশ থেকে রাশিয়ায় পরমাণু অস্ত্র ফেরত পাঠানো হয় তখন আমেরিকা বেলারুশকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল এবং তখন দেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। কিন্তু এখন সবকিছুই বদলে গেছে। বেলারুশের মাটিতে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করা হয়েছে কৌশলগত যুদ্ধের একটি পদক্ষেপ হিসেবে।

সম্প্রতি, ইউক্রেনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো জানিয়েছেন, তার দেশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু হয়ে গেছে।

সূত্র : রয়টার্স।

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit