স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল রোববার। কিন্তু বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। আজ সোমবার রিজার্ভ-ডেতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স।
তবে কোনও টিকিটে উল্লিখিত তথ্যের কোনও বিবরণ না থাকলে তারা প্রবেশের অনুমতি পাবেন না। এমনকি ডিজিটাল টিকিট নয়, হাতে টিকিটের প্রতিলিপি নিয়ে প্রবেশ করতে হবে। রোববার যারা নিজেদের টিকিট ছিঁড়ে ফেলেছেন বা হারিয়ে ফেলেছেন, তারা মাঠে বসে ফাইনাল দেখার অনুমতি পাবেন না।