মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

বার্সেলোনা ও পিএসজির হয়ে কোন প্রতিযোগিতায় কত গোল মেসির?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে শনিবার (২৭ মে) স্ট্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জয় করে পিএসজি। যা তাদের ১১তম লিগ শিরোপা। পিএসজির পক্ষে একমাত্র গোলটি করেন মেসি। যা চলতি লিগে তার ১৬তম গোল। সব মিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ৪০ ম্যাচে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন মেসি। এমন দারুণ পারফরম্যান্সের পরও অবশ্য সমর্থকদের দুয়োই শুনতে হচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, প্যারিসের দলটিতে এটিই তার শেষ মৌসুম। সে হিসেবে বর্তমান ক্লাবের হয়ে আর মাত্র একটি ম্যাচই খেলবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।

আপাতত মেসির ভবিষ্যৎ অনিশ্চিত হলেও পিএসজির হয়ে লিগ শিরোপা নিশ্চিতের ম্যাচে অমরত্বের পথে আরও এক পা এগিয়ে গেলেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির চেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখন এককভাবে মেসির দখলে। সেরা পাঁচ লিগে তার চেয়ে বেশি গোল করতে পারেননি পৃথিবী নামের গ্রহের আর কোনো ফুটবলারই।

এতদিন ৪৯৫ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক ছিলেন তিনি। স্ট্রাসবুর্গের বিপক্ষে গোলটি লিগে তার ৪৯৬তম গোল।  ৪৯৫ গোল করতে রোনালদোর লেগেছিল ৬২৬ ম্যাচ। তবে মেসি তাকে ছাড়িয়ে যেতে খেলেছেন মোটে ৫৭৭ ম্যাচ। অর্থ্যাৎ ৪৯ ম্যাচ কম খেলেই চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি। একই দিনে তিনি জোসেফ বিকানকে টপকে অফিসিয়ালি ইতিহাসের ২য় টপ স্কোরার হলেন।  ৮০৬ গোল মেসির। এখানে তার সামনে রয়েছেন শুধুই ক্রিস্টিয়ানো রোনালদো।

মেসি রেকর্ড গড়েছেন আরও একটি। পিএসজির হয়ে গতকাল জেতা লিগ ওয়ান শিরোপাটা মেসির ক্যারিয়ারের ৪৩তম শিরোপা। এই শিরোপা জিতে তিনি বসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ও বার্সেলোনায় তার সাবেক সতীর্থ দানি আলভেসের পাশে। এই দুজনই ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দলীয় শিরোপা জিতেছেন। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনা ও পিএসজি; এই দুই ক্লাবেই শুধু খেলেছেন মেসি। ২০০৪ সালে বার্সেলোনার হয়ে সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করেন এই আর্জেন্টাইন। এরপর ২০২১ সাল পর্যন্ত খেলেছেন বার্সেলোনায়। এরপর ২০২১ সালের জুনে বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান পিএসজিতে।

বার্সেলোনার হয়ে ১৭ মৌসুম খেলে লিগে ৫২০ ম্যাচে ৪৭৪ গোল করেন মেসি। আর পিএসজির হয়ে দুই মৌসুমে ৫৭ ম্যাচে করেছেন ২২ গোল। ক্লাব ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা ৮৭৪ ম্যাচে ৭১০টি। লা লিগা ও লিগ ওয়ান মিলে ৪৯৬ গোল ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ১৬৩ ম্যাচে ১২৯ গোল, কোপা দেল রে’তে ৮০ ম্যাচে ৫৬ গোল, সুপার কোপায় ২০ ম্যাচে ১৪ গোল, ক্লাব বিশ্বকাপে পাঁচ ম্যাচে ৫ গোল, উয়েফা সুপার কাপে ৪ ম্যাচে ৩ গোল ও ট্রফি দেস চ্যাম্পিয়ন্সে ১ ম্যাচে ১ গোল করেছেন। এর বাইরে স্প্যানিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর সেগুন্দা ডিভিশনে বার্সেলোনার বি দলের হয়ে ২২ ম্যাচে ৬ গোল করছেন তিনি।  সেই সঙ্গে আর্জেন্টিনার হয়ে ১৭৪ ম্যাচে করেছেন ১০২ গোল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit